Writer : Pradip Mascharak
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Literature>Short Story & Micro/Flash Stories
- Publication Year : 2026
- ISBN No : 978-81-99698-55-0
- Binding : Paste Board (Hard) with Gel Jacket
- Pages : NA
- Weight : 499 gms
- Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
If so, it will be notified
About the Book
আমেরিকা বলতেই সবার মনে আসে গগনচুম্বী অট্টালিকার সারি, ঝকঝকে রাস্তায় দামি বিদেশী গড়ির ভিড়, সাজানো দোকানপাট, প্রাচুর্যের ছাপ চারিদিকে। কিন্তু এসবের আড়ালে রয়েছে আর এক অন্ধকার, নোংরা জগত যেখানে হাজার হাজার। অবহেলিত মানুষ হতাশা, ক্ষুধা আর ঘৃণ্যর মাঝে দিন যাপন করে। এদের জীবনে দুর্দশার শেষ নেই, এরা শুধু আজকের জন্য বেঁচে থাকে। এরকম মানুষদের নিয়ে কয়েকটি গল্প রয়েছে এই বইটিতে।
আমরা, বিশেষত যারা তৃতীয় বিশ্বের নাগরিক তাদের কাছে আমেরিকা এক চিরন্তন স্বপ্নপুরী। আমাদের চোখে সেখানে শুধু আশা আর আলোর রংমশাল।
- কিন্তু বাস্তবের রোজনামচা কী সত্যিই এমন গোলাপের পাপড়ি বিছানো?
- নাকি অমন আলোর আড়ালেও থেকে যায় নিকষ অন্ধকার?
এই সংকলনের গল্পগুলি সেই বৈষম্য ও বৈপরীত্যের ছবিই আঁকবে পাঠকের মনের ক্যানভাসে। ধরা পড়বে এক অন্য আমেরিকা যেখানে আমাদের দেশের মতোই ক্ষুধা, বেকারত্ব, হতাশা, উদ্বাস্তু-স্রোতের স্পষ্ট উপস্থিতি। ভিনদেশের যে কথারা ব্রাত্য থেকে যায় তাই এখানে ছাপা হয়েছে কালো হরফে।
প্রদীপ মাশ্চরক:
পেশায় ইউনিভারসিটি অফ ক্যালিফোর্নিয়ার সান্টা ক্রুজ ক্যাম্পাসের কেমিস্ট্রি ও বায়োকেমিস্ট্রির প্রফেসর। গত চল্লিশ বছর রিসার্চের বিষয় ছিল ক্যান্সার ও তার নিরোধের উপায়। সেই পেশা থেকে অবসর নিয়ে মানুষটি এখন বাংলা লেখায় ফিরে গেছেন। বিভিন্ন দেশ ভ্রমণের মাধ্যমে সেই সব দেশের ধর্ম, সংস্কৃতি ও শিল্পকলার বিবর্তনের ইতিহাস, আমেরিকান সাহিত্যের বিবর্তন, এই সব নিয়ে কয়েকটি বই প্রকাশিত হয়েছে। এবার তার শুধু গল্প বলার পালা। প্রাচুর্যের দেশ আমেরিকার অবহেলিত নিপীড়িত মানুষদের নিয়ে এই তার প্রথম গল্প সঙ্কলন।
